৪৬তম বিসিএসে আবেদন ৩ লাখ ছুঁই ছুঁই

৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:১৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৬তম বিসিএসের আবেদন প্রক্রিয়া হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করতে পেরেছেন চাকরিপ্রার্থীরা। আবেদনের সময়সীমা শেষ হলেও ফি জমা দিতে আরও ৭২ ঘণ্টা সময় পাচ্ছেন বিসিএস প্রত্যাশীরা। 

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র রোববার রাত ৮টায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত ২ লাখ ৯৯ হাজার ৩৯২ জন প্রার্থী আবেদন ফি জমা দিয়েছেন। যারা আবেদন করে ফি জমা দেননি তাদের সংখ্যা কাউন্ট করা হয় না বলেও জানায় ওই সূত্র।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন,‘প্রায় ৩ লাখ প্রার্থী আবেদন ফি জমা দিয়েছেন। এই সংখ্যা আরও বাড়বে। কেননা অনেকে আবেদন করলেও এখনো টাকা জমা দেননি।’

জানা গেছে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী বছরের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে হতে পারে। পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেছেন, মার্চের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন হবে। গত ৩০ নভেম্বর এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মাধ্যমে তিন হাজার ১৪০ জন নিয়োগ পাবেন বলে জানানো হয়েছে।

এর আগে গত ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবারের বিসিএসে রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের শুন্য থাকা আসনে মোট ৩১৪০ জন ক্যাডার নিয়োগ পাবেন। 

পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের বিসিএসে প্রশাসন, পুলিশ, পররাষ্ট্রসহ প্রশাসনের বিভিন্ন ক্যাডার পদে সুযোগ পাবেন মোট ৪৮৯ জন। এছাড়াও রেলওয়ে প্রকৌশল, সড়ক ও জনপথ, জনস্বাস্থ্য প্রকৌশলসহ সংশ্লিষ্ট শূন্য পদগুলোতে মোট ২০৭৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এবারের বিসিএসে শিক্ষায় নিয়োগ পাবেন ৪২৯ জন। এর মধ্যে সাধারণ শিক্ষা, সরকারি সাধারণ কলেজ সমূহের শূন্য পদে নিয়োগ পাবেন প্রার্থীরা। এছাড়াও সাধারণ শিক্ষায় সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহে আলাদা করে নিয়োগ পাবেন প্রার্থীরা। এসব কলেজে বিভিন্ন বিষয়ে মোট ৯১টি শূন্য পদের কথা জানিয়েছে পিএসসি। এর বাইরেও শিক্ষায় কারিগরিসহ বিশেষায়িত বিভিন্ন প্রতিষ্ঠানে আরও নিয়োগ দেওয়া হবে ৫৭ জনকে। 

রাজধানীতে আরও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খবর দিলেন প্রাথ…
  • ২২ আগস্ট ২০২৬
দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্…
  • ২২ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আকিজ গ্রুপে, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত
  • ২২ আগস্ট ২০২৬
রাকসুর বিরুদ্ধে আর্থিক অসঙ্গতির অভিযোগ ছাত্রদলের, তদন্তের দ…
  • ২২ আগস্ট ২০২৬
মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী…
  • ২২ আগস্ট ২০২৬
মতিঝিল আইডিয়াল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়: ধর্ম প্রতিমন্ত্…
  • ২২ আগস্ট ২০২৬