৪৬তম বিসিএসের আবেদন শেষ আজ

৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:১০ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৬তম বিসিএসের আবেদন প্রক্রিয়া আজ রোববার (৩১ ডিসেম্বর) শেষ হচ্ছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। এর আগে শনিবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত সোয়া দুই লাখের বেশি চাকরিপ্রার্থী আবেদন করেছেন বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, আবেদনের সময় রোববারের পর আর বাড়ানো হবে না। কমিশনের একাধিক কর্মকর্তা বলেছেন, আবেদনের সময় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়নি। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হতো। 

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস শনিবার (৩০ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ বিষয়ে বলেন, ৪৬তম বিসিএসের জন্য শনিবার পর্যন্ত দুই লাখ ৩৪ হাজার আবেদন পড়েছে। সময় আর বাড়ানো হবে না না। রোববারের পর টেলিটক বিসিএসে আবেদনকারীর চূড়ান্ত সংখ্যা জানাতে পারবে বলে জানান তিনি।

আরো পড়ুন: স্ত্রীর প্রথম, স্বামীর শেষ বিসিএস—একসঙ্গে ক্যাডার হলেন দু’জন

জানা গেছে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী বছরের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে হতে পারে। পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেছেন, মার্চের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন হবে। গত ৩০ নভেম্বর এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মাধ্যমে তিন হাজার ১৪০ জন নিয়োগ পাবেন বলে জানানো হয়েছে।

রাকসুর বিরুদ্ধে আর্থিক অসঙ্গতির অভিযোগ ছাত্রদলের, তদন্তের দ…
  • ২২ আগস্ট ২০২৬
মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী…
  • ২২ আগস্ট ২০২৬
মতিঝিল আইডিয়াল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়: ধর্ম প্রতিমন্ত্…
  • ২২ আগস্ট ২০২৬
মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হ…
  • ২২ আগস্ট ২০২৬
পুকুরে গোসল করতে নেমে শিক্ষকের মৃত্যু
  • ২২ আগস্ট ২০২৬
পাহাড়ের চূড়ায় উঠতে ৭ বছরের শিশুকে একা ছাড়লেন বাবা, অতঃপর....
  • ২২ আগস্ট ২০২৬