৪৪তম বিসিএস

নন-ক্যাডারে পছন্দক্রম দিতে হবে মৌখিক পরীক্ষার আগেই 

২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:০৩ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
লোগো

লোগো © ফাইল ছবি

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরুর আগেই প্রার্থীদের কাছে নন-ক্যাডারের পছন্দক্রম নেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী বছরের এপ্রিলের মধ্যে নন-ক্যাডারের পছন্দক্রম নেওয়া হতে পারে।

পিএসসি’র একটি দায়িত্বশীল সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ৪৪তম বিসিএসের রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের মে মাসে নন-ক্যাডারের পছন্দক্রম গ্রহণ করা হবে। তবে রোডম্যাপের আগেই এই কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিলের মধ্যে মৌখিক পরীক্ষা শুরুর পরিকল্পনা রয়েছে। এজন্য দ্রুত সব কাজ গুছিয়ে নেওয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর প্রার্থীদের নন-ক্যাডারে পছন্দক্রম নেওয়া হয়েছে। তবে ৪৪তম বিসিএসের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা শুরুর আগেই নন-ক্যাডারের পছন্দক্রম নেওয়া হবে। এছাড়া এই বিসিএসেরও ক্যাডার এবং নন-ক্যাডারের চূড়ান্ত সুপারিশ একসঙ্গে করা হবে।’

২০২১ সালের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ার কারণে আবেদনের সময় প্রায় এক মাস বাড়ানো হয়। এই বিসিএসে ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন।

এরপর গত ২৭ মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশের মাধ্যমে রেকর্ড করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী পাস করেন। গত বছরের ২৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা শুরু হয়েছিল। এখন লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের পালা।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

রাকসুর বিরুদ্ধে আর্থিক অসঙ্গতির অভিযোগ ছাত্রদলের, তদন্তের দ…
  • ২২ আগস্ট ২০২৬
মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী…
  • ২২ আগস্ট ২০২৬
মতিঝিল আইডিয়াল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়: ধর্ম প্রতিমন্ত্…
  • ২২ আগস্ট ২০২৬
মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হ…
  • ২২ আগস্ট ২০২৬
পুকুরে গোসল করতে নেমে শিক্ষকের মৃত্যু
  • ২২ আগস্ট ২০২৬
পাহাড়ের চূড়ায় উঠতে ৭ বছরের শিশুকে একা ছাড়লেন বাবা, অতঃপর....
  • ২২ আগস্ট ২০২৬