৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের ফল দেখুন এখানে

২৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারে চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে এই ফল প্রকাশ করা হয়। ফল দেখুন এখানে

পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার স্বাক্ষরিত সুপারিশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ২১৮ টি পদের বিপরীতে ২ হাজার ১৬৩ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হলো। এছাড়া নন-ক্যাডারে ১ হাজার ৩৪২টি পদের বিপরীতে আবেদন যাচাই-বাছাই শেষে ৬৪২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হলো।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের জুলাই মাসে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। 

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্য…
  • ২২ আগস্ট ২০২৬
হাবিপ্রবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আরাফ…
  • ২২ আগস্ট ২০২৬
পিএসসি দলীয়করণ করা হলে ছাত্রসমাজ মেনে নেবে না- শিবির সভাপতি…
  • ২২ আগস্ট ২০২৬
ভেঙে গেল উসাইন বোল্টের রেকর্ড
  • ২২ আগস্ট ২০২৬
ময়মনসিংহের এক উপজেলা কমিটি থেকে এনসিপির ১৪ নেতার পদত্যাগ
  • ২২ আগস্ট ২০২৬
‎অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউসহ ডিওআই প্রয়োগ চাল…
  • ২২ আগস্ট ২০২৬