৪৩তম বিসিএস: সভা ডেকেছে পিএসসি, সুপারিশ হতে পারে আজই

২৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩২ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৩তম বিসিএসের চূড়ান্ত সুপারিশ নিয়ে সভা ডেকেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। এতে চূড়ান্ত সুপারিশের অগ্রগতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

সবকিছু ঠিক থাকলে আজই ক্যাডার এবং নন-ক্যাডার নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হতে পারে। পিএসসির একজন কর্মকর্তা বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের জুলাই মাসে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। 

আরো পড়ুন: বিসিএস পরীক্ষায় জট কাটছে, ভোগান্তি কমছে

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নিয়োগ সুপারিশের কথা বলা হয়েছিল। তবে ক্যাডারে আরও ৪০৪ জন নিয়োগ সুপারিশ করা হবে। সব মিলিয়ে ক্যাডারে ২ হাজার ২১৮ জন নিয়োগ পাবেন।

এছাড়া ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্য হতে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১৩ অনুযায়ী ৯ম থেকে ১২তম গ্রেডে ১ হাজার ৩৪২ জনকে নিয়োগ সুপারিশের কথা জানিয়েছে পিএসসি।

দলীয় প্রার্থীর বিপক্ষে ‘গোপন আলাপ’, বিএনপি নেতাকে শোকজ
  • ২২ আগস্ট ২০২৬
বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের সামনে যুবদল পদবঞ্চিত …
  • ২২ আগস্ট ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্য…
  • ২২ আগস্ট ২০২৬
হাবিপ্রবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আরাফ…
  • ২২ আগস্ট ২০২৬
পিএসসি দলীয়করণ করা হলে ছাত্রসমাজ মেনে নেবে না- শিবির সভাপতি…
  • ২২ আগস্ট ২০২৬
ভেঙে গেল উসাইন বোল্টের রেকর্ড
  • ২২ আগস্ট ২০২৬