৪১তম বিসিএসে নন-ক্যাডারের পদ কত—জানাল পিএসসি

১৬ অক্টোবর ২০২৩, ০৬:১৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৯ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪১তম বিসিএসের নন-ক্যাডারে বিভিন্ন গ্রেডে নিয়োগের জন্য প্রাথমিকভাবে এক হাজারের বেশি পদের তালিকা পেয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পদসংখ্যা বাড়বে নাকি কমবে সে বিষয়ে জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

পিএসসি’র একটি নির্ভরযোগ্য সূত্র আজ সোমবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, প্রাথমিকভাবে এক হাজারের বেশি পদে নিয়োগের চাহিদা পাওয়া গেছে। তবে এটি প্রাথমিক তথ্য। এই সংখ্যা বাড়তে কিংবা কমতে পারে। বিষয়টি চূড়ান্ত করতে গত সপ্তাহে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে সেই চিঠির জবাব এখনো দেয়নি মন্ত্রণালয়।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র পরীক্ষা শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো চিঠির জবাব পেতে আরও কিছুদিন সময় লাগবে। আমাদের চিঠির প্রেক্ষিতে তারা এখন বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরে খোঁজ নেবে। নতুন করে কোথাও কোনো পদ শূন্য হলে সেটি তারা নোট করবে। এরপর কত পদে নিয়োগ দেওয়া যাবে তা আমাদের জানাবে। এরপর আমরা বিজ্ঞপ্তি জারি করবো।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৭ নভেম্বর

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিকভাবে আমরা একটি তালিকা পেয়েছিলাম। তবে চূড়ান্ত বিজ্ঞপ্তির আগে পদ বাড়বে কি না সে বিষয়ে মতামত চাওয়া হয়েছে। মতামত পাওয়ার পর কত পদে নিয়োগ দেওয়া যাবে সেটি বলা যাবে।

গত ৩ আগস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসের মাধ্যমে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পেশাগত ১৬টি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করতে পারেনি পিএসসি। এ ছাড়া নন-ক্যাডারে ৯ হাজার ৮২১ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি।

প্রিলিমিনারি পরীক্ষায় ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। তাঁরা লিখিত পরীক্ষায় অংশ নেন। গত বছরের ১০ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হন।

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী, থানায় জিডি
  • ২৩ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, সম্পর্ক না রাখার …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও  দুই সন্তানে…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাবি ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্রশ্নপত্র
  • ২৩ আগস্ট ২০২৬
সিজেডএম জিনিয়াস এলামনাইয়ের নতুন কমিটি গঠন: সভাপতি মাসুদুর র…
  • ২৩ আগস্ট ২০২৬