সিজেডএম জিনিয়াস এলামনাইয়ের নতুন কমিটি গঠন: সভাপতি মাসুদুর রহমান, সম্পাদক রাকিবুল ইসলাম

২৩ আগস্ট ২০২৬, ১২:০৯ AM
নতুন কমিটির সভাপতি-সম্পাদক

নতুন কমিটির সভাপতি-সম্পাদক © সংগৃহীত

সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) জিনিয়াস অ্যালামনাইয়ের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মাসুদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মো. রাকিবুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) রাতে ফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন। তিনি জানান, নির্বাচনে মোট ভোটের ৯২ শতাংশ জমা পড়ে। সভাপতি পদে মাসুদুর রহমান ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. আবদুল্লাহ আল মাসুদ পেয়েছেন ১৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মো. রাকিবুল ইসলাম ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজ মারজান তাফরিন পেয়েছেন ১৪ ভোট।

নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক প্রথম কার্যনির্বাহী কমিটিতেও একই দায়িত্ব পালন করেছেন। কাউন্সিল সদস্যদের ভোটে পুনরায় নির্বাচিত হোন তারা। 

নবনির্বাচিত সভাপতি মাসুদুর রহমান সিজেডএম থেকে বৃত্তিপ্রাপ্ত সাবেক শিক্ষার্থী ও বর্তমানে সিনিয়র সহকারী সচিব হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে কর্মরত রয়েছেন। একইসাথে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামও সিজেডএম থেকে বৃত্তিপ্রাপ্ত সাবেক শিক্ষার্থী ও বর্তমানে সিজেডএম- এর ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।

নির্বাচন কমিশন জানায়, নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করে শপথ গ্রহণ করতে হবে। পাশাপাশি কার্যকরী পরিষদের সদস্যদের নির্ধারিত সদস্য ফি সংগঠনের তহবিলে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মাসুদুর রহমান বলেন, ‘সিজেডএম জিনিয়াস অ্যালামনাই একটি একক পরিবার হিসেবে যাকাতের দূত হিসেবে সবসময় কাজ করে যাবে, ইনশাআল্লাহ।’ নির্বাচনকে একটি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে অ্যালামনাইকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। 

একই সঙ্গে সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করায় প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের সদস্যদের ধন্যবাদ জানান তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সুস্থ প্রতিযোগিতার জন্য মোবারকবাদ জানিয়ে মাসুদুর রহমান বলেন, সাধারণ কাউন্সিল সদস্য ও ভোটাররা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনে ভূমিকা রেখেছেন, এজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞ।

নির্বাচন কমিশন নতুন কমিটির জন্য দুই বছর মেয়াদি রোডম্যাপ ও বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন, প্রাক্তন শিক্ষার্থীদের কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ গঠন, সদস্যপদ বৃদ্ধি, মেন্টরশিপ ও বৃত্তি/সহায়তা ফান্ড এবং ইন্টার্নশিপ-ক্যারিয়ার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে। পাশাপাশি নিয়মিত রিইউনিয়ন ও সেমিনার আয়োজন এবং সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)) ২০০৮ সাল থেকে  প্রায় ১৮ লাখ মানুষের কাছে শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকা উন্নয়নের সেবা পৌঁছে দিয়েছে। সিজেডএম প্রকল্প খাদ্য, ওষুধ, কম্বল ও শিক্ষা সহায়তা, ঘর নির্মাণ ও জরুরি সেবা, স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে ওষুধ, মাতৃসেবা ও চক্ষু চিকিৎসা দিচ্ছে। এছাড়া স্যানিটারি ল্যাট্রিন বিতরণ ও টিউবওয়েল স্থাপন করে দিচ্ছে। গবাদিপশু পালন, কৃষি, ক্ষুদ্র ব্যবসা, মাছ চাষ, হাঁস-মুরগি পালনসহ বহুমুখী আয়ের উৎস তৈরি দিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া ২০১০ সাল থেকে চালু হওয়া সিজেডএম জিনিয়াস বৃত্তি পেয়েছেন ১৮ হাজার শিক্ষার্থী।

আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9