৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল কবে—জানাল পিএসসি

১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে। আগামী নভেম্বরের মধ্যে এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করতে চায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৩তম বিসিএসের সাধারণ ক্যাডারের দুই হাজারের বেশি প্রার্থীর ভাইভা শেষ হয়েছে। আরো প্রায় ৬ হাজার প্রার্থীর ভাইভা নেওয়া বাকি রয়েছে। সাধারণ ক্যাডার শেষে কারিগরি ও পেশাগত ক্যাডারের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ওই সূত্র আরও জানায়, আগামী ১২ অক্টোবর পর্যন্ত ৪৩তম বিসিএসের ভাইভার সিডিউল দেওয়া রয়েছে। তবে এই সময়ের মধ্যে ভাইভা শেষ করা কষ্টসাধ্য। অক্টোবরের মধ্যে ভাইভা শেষ করে নভেম্বরে চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা এ বছরেই ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করতে চাই। তবে নির্দিষ্ট কোনো মাস বা দিন তারিখ বলতে চাই না। দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের জুলাই মাসে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। 

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী, থানায় জিডি
  • ২৩ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, সম্পর্ক না রাখার …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও  দুই সন্তানে…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাবি ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্রশ্নপত্র
  • ২৩ আগস্ট ২০২৬
সিজেডএম জিনিয়াস এলামনাইয়ের নতুন কমিটি গঠন: সভাপতি মাসুদুর র…
  • ২৩ আগস্ট ২০২৬