প্যারিসের দাঙ্গায় মেসির আর্মব্যান্ড ‍ও সই করা জার্সি চুরি 

২০ অক্টোবর ২০২৬, ০৪:১৫ PM
মেসির সই করা জার্সি ও আর্মব্যান্ড নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি

মেসির সই করা জার্সি ও আর্মব্যান্ড নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি © সংগৃহীত

প্যারিসে দাঙ্গা ও সহিংসতার মধ্যে চুরি হয়েছে লিওনেল মেসির স্বাক্ষর করা বার্সেলোনার একটি জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড। ফরাসি রাজধানীর কেন্দ্রস্থলে প্লাস দে লা রিপাবলিক এলাকার কাছে একটি দোকানে ভাঙচুর ও বিশৃঙ্খলার সময় স্মারক দুটি চুরি হয়। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মুখ ঢাকা দুই ব্যক্তিকে চুরি হওয়া স্মারক দুটি প্রদর্শন করতে দেখা যায়। ক্যামেরার সামনে তারা মেসির স্বাক্ষরসংবলিত বার্সেলোনার জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড তুলে ধরেন।

মেসির স্বাক্ষর করা জার্সির প্রতি বিশ্বজুড়ে ফুটবল স্মারক সংগ্রাহকদের ব্যাপক আগ্রহ রয়েছে। ম্যাচের গুরুত্ব, খেলোয়াড়ের পারফরম্যান্স, জার্সির অবস্থা ও সংগ্রাহকদের চাহিদার ওপর এসব স্মারকের বাজারমূল্য নির্ভর করে।

প্রতিবেদন অনুযায়ী, প্যারিসের বিভিন্ন এলাকায় ভাঙচুর ও সহিংসতার মধ্যে গ্রেপ্তারের সংখ্যা দুই হাজারে পৌঁছেছে। তবে একই সময়ে পাঁচ লাখের বেশি মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভেও অংশ নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে কাতার বিশ্বকাপে মেসির পরা ছয়টি জার্সি নিলামে বিক্রি হয়েছিল। প্রতিটি জার্সির দাম এক মিলিয়ন ডলারের বেশি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্বকাপজয়ী মেসির ক্যারিয়ারের সঙ্গে সংশ্লিষ্ট এসব স্মারক সংগ্রাহকদের কাছে বিশেষ গুরুত্ব পেয়েছে।

চুরি হওয়া বার্সেলোনার জার্সি ও আর্মব্যান্ডের সুনির্দিষ্ট বাজারমূল্য এখনো জানা যায়নি। তবে মেসির স্বাক্ষর থাকায় স্মারক দুটির মূল্য কয়েক হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা না গেলে এগুলো অবৈধ বাজারে বিক্রি হওয়ার আশঙ্কাও রয়েছে।

শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে যা বলল ভারত
  • ১০ নভেম্বর ২০২৬
এইচএসসিতে জিপিএ ৩.২৫, তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা থাক…
  • ১০ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি দিল বুয়েট
  • ১০ নভেম্বর ২০২৬
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে দেখিয়ে দেব— কারা কাদের সাথে …
  • ১০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টত অকার্যকর, কোনো কার্যকারিতা দে…
  • ১০ নভেম্বর ২০২৬
রামেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আটক
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950