ভয়াবহ দাবানল পুড়ছে ফ্রান্সের ফঁতেব্লো বনভূমি

১৩ জুলাই ২০২৬, ০৪:৩৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৫:০২ PM
ফঁতেব্লো বনে ভয়াবহ দাবানল

ফঁতেব্লো বনে ভয়াবহ দাবানল © সংগৃহীত

পশ্চিম ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ফঁতেব্লো এলাকার কাছে ছড়িয়ে পড়া এই আগুনে ইতোমধ্যে ৮০০ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে, পাশাপাশি ট্রেন চলাচল ও গুরুত্বপূর্ণ মহাসড়কের যান চলাচলেও বিঘ্ন ঘটেছে।

ফ্রান্সের অন্যতম বিখ্যাত রাজপ্রাসাদের শহর ফঁতেব্লো প্যারিস থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। ওই এলাকার একটি মহাসড়কের কাছ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১৩ জুলাই) সকাল পর্যন্ত প্রচণ্ড গরম ও শুষ্ক বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ৮০০ হেক্টরেরও বেশি এলাকা পুড়ে যায়। আগুনের কারণে ফ্রান্সের উত্তর ও দক্ষিণাঞ্চলকে সংযোগকারী এ৬ মোটরওয়ের একটি অংশ বন্ধ করে দিতে হয়। একই সঙ্গে ওই এলাকার ট্রেন চলাচলও ব্যাহত হয়।

দাবানলের ঝুঁকি বাড়ায় কাছের ভোদু গ্রামের ১৫টি বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে প্রায় ৪০০ দমকলকর্মী কাজ করছেন। পরিস্থিতি মোকাবিলায় সোমবার দুটি জলবর্ষণকারী বিমান পাঠিয়েছে কর্তৃপক্ষ।

ফ্রান্সের জাতীয় দমকল বাহিনী ফেডারেশনের কর্মকর্তা এরিক ব্রোকার্ডি জানান, প্যারিস অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে দক্ষিণ ফ্রান্সের উষ্ণ ও শুষ্ক এলাকা থেকে প্রথমবারের মতো অগ্নিনির্বাপক বিমান পাঠাতে হয়েছে। তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে দুটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার এবং একটি পর্যবেক্ষণ বিমানও মোতায়েন করা হয়েছে।’

আরও পড়ুন : কেন জমে গিয়েছিল উত্তর মেরুর আগে দক্ষিণ মেরু, মিলেছে রহস্যের ব্যাখ্যা

বর্তমানে প্যারিস অঞ্চলসহ ফ্রান্সের বিভিন্ন অংশে তাপপ্রবাহ চলছে। এতে দাবানলের ঝুঁকি আরও বেড়েছে। জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক তাপপ্রবাহগুলোর তীব্রতা জলবায়ু পরিবর্তনের প্রভাব ছাড়া প্রায় অসম্ভব হয়ে পড়ত। চলমান তাপপ্রবাহের কারণে ফ্রান্সের কর্তৃপক্ষ এরই মধ্যে তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করতে বাধ্য হয়েছে। কর্মকর্তারা এই দাবানলকে অত্যন্ত ভয়াবহ এবং অভূতপূর্ব মাত্রার বলে বর্ণনা করেছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানিয়েছেন, চলতি বছরে দেশটিতে দাবানলে এখন পর্যন্ত ১৭ হাজার হেক্টর (প্রায় ৪২ হাজার ৮ একর) জমি পুড়ে গেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ দ্বিগুণ। তীব্র গরম, দীর্ঘস্থায়ী শুষ্কতা ও বাতাসের কারণে ফ্রান্সে চলমান দাবানল পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তথ্যসূত্র : আল জাজিরা।

সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘গেটওয়ে টু গ্লোবাল অপারচুনিট…
  • ২৫ আগস্ট ২০২৬
যে পাপের গুনাহ দশগুণ বৃদ্ধি করা হয়
  • ২৫ আগস্ট ২০২৬
মহানবীর আদর্শ অনুসরণে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্…
  • ২৫ আগস্ট ২০২৬
এক সিনিয়র সহকারী সচিবকে চাকরি থেকে বরখাস্ত করল সরকার
  • ২৫ আগস্ট ২০২৬
৬৪ জেলায় সরকারি খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ২৫ আগস্ট ২০২৬
স্থবিরতা কেটে আলোর মুখ দেখল চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি
  • ২৫ আগস্ট ২০২৬