স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজে, করুন আবেদন

০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৬ PM
ফ্রান্সে এমিলি বাউটমি স্কলারশিপে মাস্টার্সে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

ফ্রান্সে এমিলি বাউটমি স্কলারশিপে মাস্টার্সে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ফ্রান্সের সায়েন্সেস পো (দ্য প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ) ইউনিভার্সিটি। এমিলি বাউটমি স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ নন-ইউরোপীয়ান শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৮ অক্টোবর ২০২৬। 

প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজকেই সবাই চেনে সায়েন্সেস পো ইউনিভার্সিটি নামে। এখানে প্রায় ১৪ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন, যার প্রায় ৪০ শতাংশই আন্তর্জাতিক। ফ্রান্সের রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী এমিলি বাউটমির নামে এ স্কলারশিপের নামকরণ করা হয়। প্যারিসের অধিবাসী এমিলি বাউটমি আইন নিয়ে পড়াশোনা করেন।

সুযোগ-সুবিধা

*স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ বছরে ১৮ হাজার ৫০০ ইউরো প্রদান করবে;

*আবাসনব্যবস্থা ও খেলাধুলার সুযোগ পাবেন;

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

*সায়েন্স পো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ফরাসি ভাষা শেখার প্রয়োজনীয়তা নেই;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদনের যোগ্যতা

*নন-ইউরোপীয় নাগরিক হতে হবে;

*ইউরোপিয়ান নাগরিকত্বসহ দ্বৈত নাগরিকত্ব থাকলেও আবেদন করা যাবে না;

*শিক্ষার্থীদের অবশ্যই প্রথমবার আবেদনকারী হতে হবে;

*স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে;

*স্নাতকে ভালো ফলধারী হতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটিতে, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত

প্রয়োজনীয় নথি

*জীবনবৃত্তান্ত (সিভি);

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র;

*পাসপোর্টের কপি;

*একাডেমিক রেফারেন্স (১টি);

*আয়ের প্রমাণপত্র (যা পরিবারিক অবস্থান ব্যাখ্যা করবে);

আরও পড়ুন: ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলবে ৯২ হাজার ডলার

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ অক্টোবর ২০২৬।

আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬
ক্লাস্টারভিত্তিক পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ০৬ অক্টোবর ২০২৬
রাহুল ও প্রিয়াংকা গান্ধী আটক 
  • ০৬ অক্টোবর ২০২৬
১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
  • ০৬ অক্টোবর ২০২৬
মব করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘স্যার, আমি ঢাবির, দেশের বাড়ি...’ বললাম— আমার কাছে দেশের বা…
  • ০৬ অক্টোবর ২০২৬