স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটিতে, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত

২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ PM
নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটি। “অকল্যান্ড ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সিলেন্স স্কলারশিপ”-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৩ অক্টোবর ২০২৬।

অকল্যান্ড বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ডের অকল্যান্ডে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় । প্রতিষ্ঠানটি ১৮৮৩ সালে নিউজিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি কনস্টিটিউয়েন্ট কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল । এটি নিউজিল্যান্ডের বৃহত্তম, সবচেয়ে ব্যাপক ও সর্বোচ্চ র‌্যাঙ্কযুক্ত বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে ৪০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। 

সুযোগ-সুবিধা

স্নাতক ও স্নাতকোত্তর অধ্যয়নের জন্য ১০,০০০ নিউজিল্যান্ড ডলার প্রদান করা হবে। 

ফিল্ড বনাম কর্পোরেট জব

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*স্নাতকের জন্য মাধ্যমিক বা পোস্ট-সেকেন্ডারি পাস হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষতা থাহতে হবে;

*একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে;

আরও পড়ুন: ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলবে ৯২ হাজার ডলার

প্রয়োজনীয় নথিপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি);

*একাডেমিক সব ধরনের প্রয়োজনীয় ডকুমেন্ট;

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও ডিগ্রি সার্টিফিকেট;

*পাসপোর্টের কপি;

*ভাষাদক্ষতার সনদ;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি, মিলবে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ অক্টোবর ২০২৬।

নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা, সমঝোতা চুক্তি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সিভাসুর নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন নিউজিল্যান্ডের অকল্যান্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ফুটবল টুর্নামেন্টে মারামারির ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অধ্যাপক নাহরীনের পক্ষে দেওয়া বিবৃতিতে সই জালিয়াতির অভিযোগ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় এসে জানলেন— ‘তিনি আর চুয়েটের ভিস…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬