৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে

২১ আগস্ট ২০২৩, ০১:৩৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আয়োজন করা হবে। গতকাল রোববার এই বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। 

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র জানিয়েছে, ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা পহেলা সেপ্টেম্বর থেকে শুরুর পরিকল্পনা করা হয়েছিল। তবে ১ ও ২ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় ৩ সেপ্টেম্বর থেকে মৌখিক পরীক্ষা শুরু করা হবে।

ওই সূত্র আরও জানায়, আগামী ৩ সেপ্টেম্বর থেকে মৌখিক পরীক্ষা শুরুর বিষয়টি জানিয়ে শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 

জানা গেছে, ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন শেষে গতকাল রোববার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। এখন এই প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

ময়মনসিংহে সিবিএমসিবি ছাত্রদল সভাপতির সিট বাতিল, ক্যাম্পাসে…
  • ২৩ আগস্ট ২০২৬
শান্তর বিদায়ে বিপদে বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরের ভারতীয় উপকূলে জাহাজ ডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • ২৩ আগস্ট ২০২৬
৯ বছর পর ফিরেই ইউনাইটেডকে হারাল হাল সিটি
  • ২৩ আগস্ট ২০২৬
পিক্সেল ১১ সিরিজে থাকছে যেসব চমক
  • ২৩ আগস্ট ২০২৬
আবারও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যেসব মন্ত্রণালয়
  • ২৩ আগস্ট ২০২৬