পূর্ণ কমিশনের সভা শুরু, সন্ধ্যার আগেই ৪৩তম বিসিএসের ফল

২০ আগস্ট ২০২৩, ০১:১০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে পূর্ণ কমিশনের সভা শুরু হয়েছে। আজ রোববার সন্ধ্যার মধ্যে এই বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

রোববার (২০ আগস্ট) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আজই প্রকাশ করা হবে। ফল প্রকাশের জন্য দুপুর ১টা থেকে পূর্ণ কমিশনের সভা শুরু হয়েছে। সভায় পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন সভাপতিত্ব করছেন। বিকেলের মধ্যেই পিএসসি’র ওয়েবসাইটে ফল প্রকাশের কথা রয়েছে।

জানা গেছে, গত বুধবার অথবা বৃহস্পতিবার ৪৩তম বিসিএসের ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এজন্য পিএসসি’র পরীক্ষা শাখা সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিল। তবে কিছু জটিলতা তৈরি হওয়ায় ফল প্রকাশ করা সম্ভব হয়নি। তবে সব জটিলতা কাটিয়ে আজ রোববার এই বিসিএসের ফল প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন রোববার বেলা সাড়ে ১১টায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা চেষ্টা করছি সহসাই ফল প্রকাশের। আশা করছি প্রার্থীরা খুব দ্রুত ফল প্রকাশ নিয়ে সুখবর পাবেন।

আজ ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে পিএসসি চেয়ারম্যান আরও বলেন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে চাই। পুরোপুরি নিশ্চিত না হয়ে কিছু বলতে চাই না। কেননা হঠাৎ করে কোনো সমস্যা দেখা দিলে তখন আবার ফল প্রকাশ একদিন পিছিয়ে যাবে।

জানা গেছে, ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

ওসমান হাদি হত্যার বিচার না হওয়া মানে জুলাইয়ের পরাজয়: মাসুমা…
  • ১১ মে ২০২৬
শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় ঢাকা টেস্ট
  • ১১ মে ২০২৬
বিশ্ববিদ্যালয় ছাত্রীদের গোপনে ছবি তোলার অভিযোগে যুবক আটক
  • ১১ মে ২০২৬
যখন-তখন ওষুধের দাম বাড়িয়ে সরকার ও জনগণকে বিপদে ফেলা যাবে না
  • ১১ মে ২০২৬
জরুরি হামের টিকার আওতায় এলো এক কোটি ৮০ লাখ শিশু, কাভারেজ ‘শ…
  • ১১ মে ২০২৬
বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিল সাইফ
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9