আ.লীগের উপকমিটি থেকে বাদ পড়লেন পিএসসি সদস্য অধ্যাপক দেলোয়ার

০১ আগস্ট ২০২৩, ০৯:২২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM

© ফাইল ছবি

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি থেকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেনের নাম প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) উপকমিটির সদস্যসচিব শাম্মী আহমেদ সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্তর্জাতিক বিষয়ক উপকমিটিতে পাঁচজন বিশেষজ্ঞের নাম অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক দেলোয়ার হোসেন। কিন্তু পরে আমরা জানতে পারি, বর্তমানে তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে কর্মরত। সেই হিসেবে বিশেষজ্ঞ প্যানেল থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছি।’

গত ২৪ জুলাই আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি ঘোষণা করা হয়। এই উপকমিটিতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে নাম ছিল অধ্যাপক দেলোয়ার হোসেনের। 

২০২২ সালের ৩ ফেব্রুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধ্যাপক দেলোয়ারকে পিএসসির সদস্য পদে নিয়োগ দেন। 

ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
ঈদের বিশেষ ‘ইত্যাদি’ রাত ৮টার পর
  • ২২ মার্চ ২০২৬
নেপালে সেরা খেলোয়াড় বাংলাদেশের ফাবিহা
  • ২২ মার্চ ২০২৬
সনাতনী শিক্ষাব্যবস্থা দিয়ে দেশে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছ…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence