৪৫তম বিসিএসের ১২ পদের কোড সংশোধন

১৬ ডিসেম্বর ২০২২, ১২:১৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৫তম বিসিএসের আবেদনের প্রক্রিয়া চলছে। গত ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবার প্রথমবারের মতো ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। এরমধ্যে কিছু ক্যাডার ও বিষয়ের কোড পরিবর্তন করা হয়েছে।

পিএসসির সংশোধিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো হয়েছে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের গত ৩০ নভেম্বর তারিখের
৮০,০০,০০০০,২০০.৪৬.৬৩.২২-১৬০ নম্বর স্মারকের মাধ্যমে ৪৫তম বি.সি.এস. পরীক্ষা-২০২২ এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তির কিছু সংখ্যক কোড নিম্নোক্তভাবে সংশোধন করা হয়েছে।

সংশোধন করা বিষয়গুলোর তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

৪৫তম বিসিএসে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৭ হাজার ১৯ জন আবেদন করেন। তবে দিন যত যাবে আবেদন সংখ্যা তত বৃদ্ধি পাবে। এই বিসিএসের মাধ্যমে ক্যাডার এবং নন ক্যাডার মিলিয়ে ৩ হাজার ৩৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার ৩০৯ জন ক্যাডার পদ। আর নন-ক্যাডারের পদসংখ্যা ১ হাজার ২২ জন।

ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এ ছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ৬
  • ১৮ এপ্রিল ২০২৬
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, আবেদন শেষ ৪ মে
  • ১৮ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
  • ১৮ এপ্রিল ২০২৬
পরীক্ষার হলের চার ভুল ও শেষ মুহূর্তের ৩ টেকনিক
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউটিউব দেখে জ্বালানি তেল তৈরির চেষ্টা, বিস্ফোরণে গেল প্রাণ
  • ১৮ এপ্রিল ২০২৬
ভাঙচুর মামলায় শেরপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬