৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ— ক্যাডার পদ ২৩০৯, নন-ক্যাডারে ১০২২

৩০ নভেম্বর ২০২২, ০৪:০৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM

© ফাইল ছবি

৪৫তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার (৩০ নভেম্বর) বিকেলে বিজ্ঞপ্তিটি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

৪৫তম বিসিএসে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। আর নন-ক্যাডারে দেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

৪৫তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। অনলাইনে এই আবেদন চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, বাংলাদেশ সিভিল সার্ভিসের ৯ম গ্রেডে দুই হাজার ৩০৯টি পদে এবং নন-ক্যাডার নবম ও ১০-১২তম গ্রেডের এক হাজার ২২টি পদে নিয়োগের লক্ষ্যে আবেদনপত্র আহ্বান করে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এ পাওয়া যাবে।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬