পে স্কেলের দাবিতে অর্থ উপদেষ্টর সাক্ষাৎ চেয়ে কর্মচারীদের চিঠি

১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ PM
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ © টিডিসি ফটো

পে স্কেল বাস্তবায়নের দাবি নিয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন কর্মচারী নেতারা। রবিবার (১৪ ডিসেম্বর) সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে এই চিঠি হস্তান্তর করেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কয়েকজন নেতা।

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছি। আজ অফিসে না থাকায় উনার সঙ্গে দেখা হয়নি। উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে, পে স্কেল ও কর্মচারীদের সমস্যা নিয়ে অর্থ উপদেষ্টাও অবগত আছেন। এ সময় খুব দ্রুত উপদেষ্টার কার্যালয় থেকে কর্মচারী নেতাদের ডাকা হবে বলে আশা প্রকাশ করেছেন নেতারা।

এদিকে আগামীকাল ১৫ ডিসেম্বর শেষ হচ্ছে কর্মচারীদের আল্টিমেটাম। এর আগে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। ওই কমিশনের ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে কর্মচারীদের দাবি ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে।

এ বিষয়ে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির সদস্য সচিব হুমায়ুন কবীর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা বৈঠক করেছি। প্রথমত অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করে আমরা পে স্কেল দেয়ার যৌক্তিকতা ও দাবি জানাবো। তার প্রতিক্রিয়া অনুযায়ী আমরা ১৫ ডিসেম্বর সভা করে সিদ্ধান্ত নেবো।

গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাজ্যে ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুয…
  • ১৩ অক্টোবর ২০২৬