২৮তম বিসিএস ফোরামের নেতৃত্বে সাঈদ-সামী

২৮ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ PM
আবু সাঈদ ও মল্লিক আহসান উদ্দিন সামী

আবু সাঈদ ও মল্লিক আহসান উদ্দিন সামী © সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর ২৮তম ব্যাচের ফোরামের নির্বাহী পরিষদ (২০২৫-২৬) নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু সাঈদ ও মল্লিক আহসান উদ্দিন সামী। সোমবার (২৭ অক্টোবর) ২৮তম বিসিএস ফোরামের নির্বাহী পর্ষদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

৬ সদস্য বিশিষ্ট নির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সাঈদ, বিসিএস (প্রশাসন), উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (লালবাগ -বিভাগ) মল্লিক আহসান উদ্দিন সামী।

এ ছাড়াও সহ-সভাপতি-১ হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শরিফুল ইসলাম (কৃষি), কোষাধ্যক্ষ ডা. যাকিয়া সুলতানা নীলা (স্বাস্থ্য), যুগ্ম সাধারণ সম্পাদক-১ তৌফিক শফিকুল ইসলাম (অডিট ও অ্যাকাউন্টস) ও সাংগঠনিক সম্পাদক মো. রাজিবুল ইসলাম (গণপূর্ত) । নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ডা: আসিফ রাশেদ (স্বাস্থ্য)।

নির্বাচন কমিশনাররা হলেন- মো. আবিল আয়াম (গণপূর্ত), ফরিদা ইয়াসমিন (প্রশাসন), মো. মনিরুল ইসলাম (পুলিশ) ও মোহাম্মদ শহিদুল ইসলাম (কৃষি)।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬