‎ডিএমএফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন রূপালী বাংলাদেশের জিএম ইমন

২৭ অক্টোবর ২০২৫, ১২:৫৭ AM
মো. গিয়াস উদ্দিন ইমন

মো. গিয়াস উদ্দিন ইমন © সংগৃহীত

ডিএমএফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন দৈনিক রূপালী বাংলাদেশের জেনারেল ম্যানেজার (জিএম) ও হেড অব মার্কেটিং মো. গিয়াস উদ্দিন ইমন। ‎ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) আয়োজনে শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।
‎
‎বিশেষ অবদানের জন্য 'জুরি স্পেশাল অ্যাওয়ার্ড' ক্যাটাগরিতে এই পুরস্কার লাভ করেন তিনি। তার হাতে পুরস্কারটি তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
‎
‎এর আগেও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নানা পুরস্কারপ্রাপ্ত হোন গিয়াস উদ্দিন ইমন। ‎তিনি বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট, জেসি আই ঢাকা ইম্পেরিয়াল, বাংলাদেশ সংবাদপত্র বি্ট অ্যাসোসিয়েশন ও বিভিন্ন সামাজিক সংগঠন থেকে এওয়ার্ড প্রাপ্ত হয়েছেন।
‎
‎গিয়াস উদ্দিন ইমন একজন কবি, লেখক ও সংগঠক। তার লিখা অনেক কবিতা আছে। তিনি সমসাময়িক বিষয়ে কবিতা লিখেন। আগামী বই মেলায় তার একটি কবিতার বই সুনামধন্য প্রকাশনীর মাধ্যমে প্রকাশের প্রস্তুতি চলছে।
‎
‎ডিএমএফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ পাওয়ার পর গিয়াস উদ্দিন ইমন রূপালী বাংলাদেশকে বলেন, ‘বিশেষ কাজ বা অবদানের স্বীকৃতি পাওয়া আনন্দের। আমি গর্বিত।’

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬