পুনর্গঠিত হলো মানারাত ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড

০৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৫ PM
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি © ফাইল ছবি

বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ ভেঙে দিয়ে ১৩ সদস্যের নতুন বোর্ড পুনর্গঠন করে দিয়েছে সরকার। নতুন বোর্ডে পুরোনো ট্রাস্টিদের কেউ স্থান পায়নি। আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় ট্রাস্টি বোর্ড পুনর্গঠনের বিষয়ে আদেশ জারি করে।

মানারাত বিশ্ববিদ্যালয়ের নতুন বিওটির সদস্যরা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অনারারি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ড. মেখলা সরকার, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সাবেক প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম মাহমুদ, হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি, বাংলাদেশ মহিলা সমিতির সদস্য ইসরাত জাহান নাসরিন, সোশ্যাল ইমপ্রুভমেন্ট সোসাইটির (এসআইএস) নির্বাহী পরিচালক মিহির কান্তি ঘোষাল।

এর আগে গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মানারাত ইউনিভার্সিটির ট্রাস্ট-সংক্রান্ত সভার একটি নোটিস ইস্যু করে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত ওই নোটিস শিক্ষাবিদ, রাজনীতিক, সমাজকর্মী ও সরকারি কর্মকর্তাসহ ২২ জন ব্যক্তিকে পাঠানো হয়। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠনে সম্মতি জ্ঞাপন করেছেন। এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি সভা ডাকা হয়। সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

উল্লেখ্য, ২০০১ সালের ৩ এপ্রিল অনুমোদন পায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ওয়েবসাইটে দেয়া তথ্য মতে, বর্তমানে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ।

ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9