বিষন্নতা কাটাতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ম্যারাথন দৌড়ের আয়োজন

ম্যারাথন দৌড়

ম্যারাথন দৌড় © টিডিসি ফটো

মানসিক বিষন্নতা কাটাতে ও আত্মহত্যার প্রবনতা থেকে মুক্ত  রাখতে পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাব।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন আফতাবনগর রোডে এ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। ম্যারাথন দৌড়ে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার প্রায় ২ শতাধিক মানুষ।

ম্যারাথন দৌড়ের আয়োজন সম্পর্কে আয়োজকরা বলেন, মানসিক বিষন্নতা খুবই মারাত্মক রোগ, তাই বিষন্নতা দূর করতে শরীরচর্চার কোনো বিকল্প নেই, দৌড় কিংবা যেকোনো শরীরচর্চা করলে মানুষের দেহ ও মন ভালো থাকে, যেকোনো কাজে মনযোগী হওয়া যায়, তারই ধারাবাহিকতায় আমাদের এ আয়োজন।

New Project - 2022-08-27T122533-563

এ সময় তারা আরো বলেন, আমরা আশা করবো প্রত্যেক বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যাতে এই ধরনের শরীরচর্চার আয়োজন করা হয়। 

আরও পড়ুন: ব্যাংকে যোগ দিচ্ছেন চা-শ্রমিক মায়ের ছেলে ঢাবির সন্তোষ।

ম্যারাথনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যেও বেশ স্বাচ্ছন্দ্য দেখা গেছে। তারা জানান, দীর্ঘদিনের একঘেয়েমি দূর করতে ও মানসিক বিষন্নতার হাত থেকে রক্ষা পেতে  ম্যারাথন দৌড় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, পাশাপাশি আমাদের স্বাস্থ্য ভালো রাখবে বলেও আমরা মনে করি।

New Project - 2022-08-27T122508-036

অনুষ্ঠান শেষে ম্যারাথন দৌড়ে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। এছাড়া অংশ নেওয়া সকলের মাঝে খাবার, টি-শার্ট ও বিভিন্ন অনুপ্রেরণামুলক সামগ্রী বিতরণ করা হয়।

যাত্রীবেশে ইজিবাইক ছিনতাইচেষ্টা, অস্ত্রসহ তিন সদস্য গ্রেপ্ত…
  • ২৬ জুলাই ২০২৬
কুকুর পিটিয়ে হত্যার ঘটনায় ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ২৬ জুলাই ২০২৬
চমক রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বিসিবির
  • ২৬ জুলাই ২০২৬
হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণে যুবদলের পদবঞ্চিতদের মানববন্ধন গু…
  • ২৬ জুলাই ২০২৬
৬ মাসে একদিনও অফিস করেননি খুলনা বক্ষব্যাধি হাসপাতাল তত্ত্বা…
  • ২৬ জুলাই ২০২৬
দুই কারণে আটকা ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
  • ২৬ জুলাই ২০২৬