আবাসিক হোটেল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

০৩ আগস্ট ২০২২, ০৮:৫৯ AM
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বগুড়ার একটি আবাসিক হোটেল থেকে তানভীরুল ইসলাম (২৪) নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০২ আগস্ট) বিকালে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।  

বরগুনার বামনা উপজেলার কোলাগাছিয়ার নজরুল ইসলামের ছেলে ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী।

তবে তানভীরুল ইসলাম কেন বগুড়া এসেছিলেন, সে ব্যাপারে কোন তথ্য জানাতে পারেননি পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ।

হোটেল কর্তৃপক্ষের বরাতে পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাত ২টার দিকে শ্যামলী আবাসিক হোটেলের ৬০৫ নম্বর কক্ষে ওঠেন তানভীরুল ইসলাম। পরদিন দুপুর পর্যন্ত তানভীরুলের রুম থেকে কোনো সাড়া শব্দ না পাওয়া যায়নি। বিষয়টি সন্দেহজনক মনে হলে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানান।

আরও পড়ুন : সিনেমার নামকরণে ‘দ্য’ ব্যবহারের ব্যাখ্যা দিলেন অনন্ত

পুলিশ আরও জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে পুলিশ রুমের দরজা ভাঙে এবং ঝুলন্ত অবস্থায় তানভীরুলের মরদেহ উদ্ধার করেছে। নিহতের মরদেহ পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘ঝুলন্ত অবস্থায় তানভীরুলের মরদেহ উদ্ধার করা হয়। সে কোন উদ্দেশ্যে বগুড়ায় এসেছিল এবং কেন আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তার মৃত্যুর ব্যাপারে তদন্ত চলছে।’

ডায়াবেটিস চিকিৎসায় নতুন সম্ভাবনা, ওজন কমাতে আসছে ‘জিএলপি-৩’
  • ০৭ আগস্ট ২০২৬
ব্যবহারের যেসব ভুলে প্রেসার কুকারে বিস্ফোরণ হয়
  • ০৭ আগস্ট ২০২৬
প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে সংসদ সদস্যকে আসিফ মাহমুদ…
  • ০৭ আগস্ট ২০২৬
তারকা ফুটবলার ডেভিডকে পিটিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ‘মেসেজ’ পাঠানো নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
  • ০৭ আগস্ট ২০২৬
বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ০৭ আগস্ট ২০২৬