ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ

বিতর্কের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ব্র্যাক বিশ্ববিদ্যালয়

২৭ জুলাই ২০২২, ১১:৪৪ PM
সাজিদ আসবাত খন্দকার এবং সৌরদীপ পাল

সাজিদ আসবাত খন্দকার এবং সৌরদীপ পাল © সংগৃহিত

বিশ্ব বিতর্কের আসরে সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ ২০২২ এর খেতাব অর্জন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। বাংলাদেশের পক্ষে থেকে প্রথমবারের মতো এই শিরোপা জিতলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাজিদ আসবাত খন্দকার এবং সৌরদীপ পাল। বিতর্কের সবচেয়ে বড় এ প্রতিযোগিতার ফাইনালে এবারই প্রথমবারের মতো জায়গা করে নিলো যৌথভাবে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার কোনো দল। 

বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার ফাইনাল। ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং অ্যাটেনিয়ো দে ম্যানিলা ইউনিভার্সিটি। প্রতিযোগিতার ফাইনালে ‘ব্র্যাক এ’ এর ব্যানারে বিতর্ক করেন সাজিদ আসবাত খন্দকার এবং সৌরদীপ পাল। বিতর্কের সবচেয়ে বড় এ প্রতিযোগিতার ফাইনালে এবারই প্রথমবারের মতো জায়গা করে নিলো যৌথভাবে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার কোনো দল। এটি বাংলাদেশি বিতার্কিকদের জন্য এক অনন্য ও ঐতিহাসিক অর্জন।

এ প্রতিযোগিতার ফাইনালে কোনো বাংলাদেশি দলের অংশগ্রহণ এবারই প্রথম। আর প্রথম অংশগ্রহণেই এ দুই বিতার্কিক এনে দিলেন অবিস্মরণীয় সাফল্য। ৪০০ দলের এ প্রতিযোগিতার ফাইনালে ওঠার আগে তারা হারিয়েছেন হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ, শিকাগো, স্ট্যানফোর্ডের মত বিশ্ববিদ্যালয়ের টিমগুলোকে। আর ফাইনালে তারা হারিয়েছেন প্রিন্সটন, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিংগাপুরের মত বিশ্ববিদ্যালয়কে।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950