ভাড়া বাসায় নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা

২২ জুন ২০২২, ০৮:০০ PM
প্রমিজ নাগ

প্রমিজ নাগ © টিডিসি ফটো

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজি, খুলনার প্রমিজ নাগ নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বুধবার (২২ জুন) নগরীর গোবরচাকা ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আসিফ উদ্দিন মারুফ দ্যা ডেইলি ক্যাম্পাসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রমিজ নাগের গ্রামের বাড়ি পিরোজপুর নাজিরপুরে। তিনি জ্যোতির্ময় নাগের ছেলে।

প্রক্টর আসিফ উদ্দিন বলেন, প্রমিজ ‍গোবরচাকার একটি ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিনের মত আজকেও তিনি দুপুরের খাবারের পর তার কক্ষের দরজা বন্ধ করে বিশ্রাম করছিলেন। কিন্তু বিকেলের পরেও তিনি তার কক্ষ থেকে বের না হলে তার বাসার বন্ধুরা তাকে ডাকাডাকি করেন। পরে সন্দেহ হলে তার বন্ধুরা কক্ষের দরজা ভেঙে তার তার ঝুলন্ত দেহ দেখতে পান।

আরও পড়ুন: বিএসির কর্মশালায় ৩৫ বিশ্ববিদ্যালয়ের ভিসির অংশগ্রহণ

তিনি বলেন, প্রমিজের বন্ধুরা পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎচক তাকে মৃত ঘোষণা করেন। আমরা খবর পেয়েই হাসপালে উপস্থিত হয়েছি। তার পরিবারের সঙ্গেও আমাদের কথা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল করীম তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

প্রমিজ নাগ বিকালে তার নিজের কক্ষে বিছানার চাদর ফ্যানের হুকে ঝুলিয়ে গলায় ফাঁস দেন বলে জানা গেছে। প্রমিজ নাগের মৃত্যুর পর পরই ঘটনাস্থল পরিদর্শনে যান সোনাডাঙ্গা থানা পুলিশ।

সোনাডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক রহিত কুমার বিশ্বাস দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা, তিনি প্রেম ঘটিত কোন কারণে আত্মহত্যা করেছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন শেষে কিছু আলামত সংগ্রহ করেছি। সবকিছু বিশ্লেষণ করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল গ্রেপ্তার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9