টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থানে এআইইউবি

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ PM
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ © সৌজন্য প্রাপ্ত

যুক্তরাজ্যভিত্তিক ঐতিহ্যবাহী শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থান অর্জন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) টিএইচই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিশ্বজুড়ে ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এ বছর বাংলাদেশের মোট ৩৫টি বিশ্ববিদ্যালয়ের নাম এতে স্থান পেলেও মূল র‍্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হয়েছে ২৫টি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে বৈশ্বিক ‘৮০১–১০০০’ ব্যান্ডে অবস্থান নিশ্চিত করে দেশীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে এআইইউবি।

বিশ্বের ১১৮টি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ওপর পরিচালিত এই গবেষণায় বিভিন্ন কঠোর সূচকের ওপর ভিত্তি করে মান নির্ধারণ করা হয়। এর মধ্যে রয়েছে শিক্ষার পরিবেশ ও গুণগত মান, গবেষণার পরিবেশ, গবেষণার মান (সাইটেশন ও ইমপ্যাক্ট), শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, আন্তর্জাতিক শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি এবং শিল্পের (Industry) সঙ্গে সংযোগ ও প্রযুক্তি হস্তান্তর।

টিএইচই-এর এই বৈশ্বিক তালিকায় ‘৮০১–১০০০’ ব্যান্ডে স্থান পাওয়া এআইইউবি কর্তৃপক্ষের মতে, শিক্ষা ও গবেষণার গুণগত মান বৃদ্ধি, উদ্ভাবনী কার্যক্রম এবং আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির ধারাবাহিক উন্নতিরই এটি এক বাস্ততর্জাতিক সম্পৃক্ততার ক্ষেত্রে অগ্রগতির প্রতিফলন।

ট্যাগ: এআইইউবি
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬