রোহিঙ্গা সমস্যাকে বৈশ্বিক ও সমষ্টিগত বিষয় হিসেবে বিবেচনা করতে হবে

১১ জুন ২০২২, ০৪:০০ PM
রোহিঙ্গা সমস্যাকে বৈশ্বিক  হিসেবে বিবেচনা করতে হবে

রোহিঙ্গা সমস্যাকে বৈশ্বিক হিসেবে বিবেচনা করতে হবে © টিডিসি ফটো

 বাংলাদেশের একার পক্ষে ১০ লাখেরও বেশি মিয়ানমারের নাগরিকদের দেখাশোনা করা কঠিন। বিদেশিদের সাহায্য নেয়া অত্যন্ত জরুরি। এই বিষয়টিকে বাংলাদেশের একটি স্থানীয় সমস্যা হিসেবে না দেখে একটি বৈশ্বিক এবং সমষ্টিগত সমস্যা হিসেবে বিবেচনা করতে হবে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এমপি বলেন।

বৃহস্পতিবার (৯জুন ) ‘গ্লোবাল লোকাল ট্রেডঅফস, অর্ডার-ডিসঅর্ডার কনসিকোয়েন্সেস: স্টেট নো মোর অ্যান আইল্যান্ড’ শিরোনামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বইটি সম্পাদনা করেছেন আইইউবি’র জিএসজি বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর পেডাগজির পরিচালক ড. ইমতিয়াজ এ হুসাইন। বিশ্ববিখ্যাত প্রকাশনা সংস্থা প্যালগ্রেভ ম্যাকমিলান সম্প্রতি বইটি প্রকাশ করেছে। এতে শরণার্থী, জলবায়ু পরিবর্তন, স্থানীয় এবং আন্তর্জাতিক বাণিজ্য, অভিবাসন, ইত্যাদি বিষয়ে মোট ১২টি গবেষণাপত্র রয়েছে। এগুলো লিখেছেন আন্তর্জাতিক সম্পর্ক, আইন ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্বনামধন্য বেশ কয়েকজন বিশেষজ্ঞ।

বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ-এর পরিচালক ড. ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, আমরা এখন ধীরে ধীরে একটি মাল্টিপোলার (বহুমেরুর) বিশ্বের দিকে অগ্রসর হচ্ছি। ঐতিহাসিকভাবে পৃথিবী সবসময়ই ইউনিপোলার (এক মেরুর)। এক সময় বিশ্বজুড়ে ছিলো ব্রিটিশদের আধিপত্য, যাকে আমরা বলি প্যাক্স ব্রিটানিকা। এরপর এলো যুক্তরাষ্ট্রের আধিপত্যের যুগ, যাকে বলা যেতে পারে প্যাক্স আমেরিকানা। তবে ভবিষ্যতে এই প্রবণতা পাল্টে যাবে বলে মনে হচ্ছে। 

আরও পড়ুন:কারাগার থেকেই ঢাবির ভর্তি পরীক্ষা দিয়েছেন এক শিক্ষার্থী

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। বইটির মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেন অধ্যাপক ড. ইমতিয়াজ এ হুসাইন। পর্যালোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সাহাব এনাম খান, এবং আইইউবি’র জিএসজি বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী সুবাইতা ফাইরোজ। বক্তব্য রাখেন আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আব্দুল হাই সরকার; উপাচার্য তানভীর হাসান, পিএইচডি; উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, পিএইচডি; স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান, পিএইচডি; এবং জিএসজি বিভাগের প্রধান ড. মারুফা আক্তার।

ঝালকাঠিতে ১২০টি গাছ কাটার পর স্থগিত দুই হাজার গাছ কাটার প্র…
  • ১৪ মার্চ ২০২৬
একসঙ্গে ১০ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া
  • ১৪ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে জমে উঠেছে ঈদের বাজার, মার্কেটে ক্রেতাদের ঢল
  • ১৪ মার্চ ২০২৬
রাস্তায় বৃদ্ধাকে ভয় দেখানোয় রোবটকে আটক করল পুলিশ
  • ১৪ মার্চ ২০২৬
গোপালগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান শ…
  • ১৪ মার্চ ২০২৬
কালকের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে আল্টিমেট…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081