এবার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

২৩ মে ২০২২, ০৫:০৮ PM
এবিএম তকি তানভীরের পরিচয় পত্র

এবিএম তকি তানভীরের পরিচয় পত্র © সংগৃহীত

সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি ভবনের চার তলার করিডোর থেকে নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যা সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। সোমবার (২৩ মে) দুপুরে আশুলিয়ার দত্তপাড়ায় ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম এবিএম তকি তানভীর। সে ওই ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারের ছাত্র ছিল।

নিহতের সহপাঠীরা জানান, তাকে আশঙ্কাজনকভাবে উদ্ধার করে দ্রুত সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি অসাবধানতা বশত, আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষার্থীর স্বজনেরা আসার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর প্রফেসর ড. একে এম ফজলুল হক বলেন, এটি আত্মহত্যা কিনা এখনি বলা যাচ্ছে না। পুলিশ-প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে।

তিতুমীরের পুরাতন বিজ্ঞান ভবন সংস্কারে নেই অগ্রগতি, ঝুঁকিপূর…
  • ০৭ আগস্ট ২০২৬
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ০৭ আগস্ট ২০২৬
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ০৭ আগস্ট ২০২৬
সেদ্ধ ডিম নাকি অমলেট—ওজন কমাতে কোনটি বেশি কার্যকর?
  • ০৭ আগস্ট ২০২৬
শিবির সংশ্লিষ্টতার কারণে কর্মচারীকে ছাত্রদল নেতার মারধর ও চ…
  • ০৭ আগস্ট ২০২৬
শিক্ষাব্যবস্থায় বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ও আমাদের সংকট
  • ০৭ আগস্ট ২০২৬