বিশ্ববিদ্যালয়ের ৭ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে শিক্ষার্থীর আত্মহত্যা

১৯ মে ২০২২, ১১:৪১ AM

© সংগৃহীত

রাজধানীর গ্রিনরোডস্থ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সাত তলা থেকে পড়ে ইমাম হোসেন (২৩) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। ওই শিক্ষার্থী লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় ইমামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের জনসংযোগ কর্মকর্তা বাচ্চু শেখ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সাত তলা থেকে লাফিয়ে পড়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। 

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন ইমাম হোসেন। আজ সকালে তার ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল। এ ঘটনার পর ওই পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

বাচ্চু শেখ আরও জানান, নিহত ওই শিক্ষার্থী প্রতিবন্ধী ছিলেন। মন্ত্রণালয়ের সুপারিশে তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়টির অ্যাসিস্টেন্ট অ্যাডমিন অফিসার ফয়সেলুজ্জামান গণমাধ্যমকে জানান, সকালে তিনি যখন ভার্সিটিতে ঢুকছিলেন তখন শুনতে পান ভবন থেকে এক শিক্ষার্থী নিচে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ভার্সিটির সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে ওই শিক্ষার্থী ৯ তলা ভবনটির সাত তলা থেকে লাফিয়ে পড়েছেন।

মৃত ইমাম হোসেনের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। বাবার নাম আক্তার হোসেন। কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ৯৮ নং পূর্ব রাজাবাজারে একটি মেসে থাকতেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ভার্সিটি কর্তৃপক্ষ দাবি করছে তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তদন্তের জন্য ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

নোট: লাফ দিয়ে নয়, ইমাম হোসেনের মৃত্যু হয়েছে ওই ৭ তলা ভবন থেকে পড়ে। পরবর্তীতে সেটি বিশ্ববিদ্যালয়ের সিসি টিভি ফুটেজে দেখা যায়।

তিতুমীরের পুরাতন বিজ্ঞান ভবন সংস্কারে নেই অগ্রগতি, ঝুঁকিপূর…
  • ০৭ আগস্ট ২০২৬
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ০৭ আগস্ট ২০২৬
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ০৭ আগস্ট ২০২৬
সেদ্ধ ডিম নাকি অমলেট—ওজন কমাতে কোনটি বেশি কার্যকর?
  • ০৭ আগস্ট ২০২৬
শিবির সংশ্লিষ্টতার কারণে কর্মচারীকে ছাত্রদল নেতার মারধর ও চ…
  • ০৭ আগস্ট ২০২৬
শিক্ষাব্যবস্থায় বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ও আমাদের সংকট
  • ০৭ আগস্ট ২০২৬