নর্থ সাউথে আর্থিক কেলেঙ্কারিতে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

১৭ মে ২০২২, ১২:১৫ PM

© সংগৃহীত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আর্থিক কেলেঙ্কারিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দেশত্যাগে নিষেধাজ্ঞার দাবিতে মানববন্ধন করেছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন। 

আজ মঙ্গলবার (১৭ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে আয়োজিত মানববন্ধনে অভিযুক্তদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

প্রায় ৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ৫ মে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আজিমউদ্দিন ও চার সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

মামলার আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম.এ. কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান ও আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী।

আন্তর্জাতিক নারী দিবসের স্পটলাইটে বাংলাদেশের শ্রেয়া ঘোষ
  • ০৭ আগস্ট ২০২৬
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ০৭ আগস্ট ২০২৬
ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
  • ০৭ আগস্ট ২০২৬
মাদক সেবনের সময় ৩ যুবক আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
  • ০৭ আগস্ট ২০২৬
আর্জেন্টিনা জাতীয় দলে কত দিন খেলবেন মেসি—জানালেন তাপিয়া
  • ০৭ আগস্ট ২০২৬
সাতসকালে সড়কে ঝরল ১৬ জনের প্রাণ
  • ০৭ আগস্ট ২০২৬