ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

০৬ মে ২০২২, ১০:১০ PM
নিহত বাপ্পী ও এআইইউবি লোগো

নিহত বাপ্পী ও এআইইউবি লোগো © সংগৃহীত

বগুড়ায় ট্রাকচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৬ মে) সন্ধ্যা সোয়া ৭টায় বনানী আঞ্চলিক বীজাগারের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম নাওয়াজ আল ফাইমান ইবনে মজিদ ওরফে বাপ্পী (২৫)। সে নিহত বাপ্পি ফুলতলা এলাকার আব্দুল মজিদের ছেলে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) শেষ বর্ষের শিক্ষার্থী।

এই ঘটনায় আহতরা হলেন ফুলদিঘী এলাকার আল মামুনের ছেলে অভি (২১) এবং একই এলাকার আইয়ুব হোসেনের ছেলে পিয়াল (২৪)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাপ্পী তার মোটরসাইকেলে অভি ও পিয়ালকে পিছনে নিয়ে ফুলতলা থেকে বনানীর দিকে যাচ্ছিলেন।  আঞ্চলিক বীজাগারের সামনে ঢাকাগামী একটি ট্রাককে ওভারটেক করার সময় ধাক্কা লেগে তারা মোটরসাইকেল থেকে পড়ে যান। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই বাপ্পী নিহত হন। পরে গুরুতর আহত অভি ও পিয়ালকে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। 

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬