ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে এআইইউবি শিক্ষার্থীরা

১৯ এপ্রিল ২০২২, ০৪:৫২ PM
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পরিদর্শন

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পরিদর্শন © টিডিসি ফটো

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি)-এর ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা গাজীপুরের ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেছেন। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় অবস্থিত। বুধবার (১৩ এপ্রিল) এআইইউবির ২৯ জন শিক্ষার্থী পরিদর্শন করেন। এতে নেতৃত্বে ছিলেন সিনিয়র প্রভাষক মাহির আবরার।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর আলম সরকার এবং প্রশাসনের প্রধান মো. ইয়াসির আল-ইমরা শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং ওয়ালটনের কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করেন।

প্রতিষ্ঠানের ফাস্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. কায়সারুল ইসলাম শিক্ষার্থীদের ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে সহযোগিতা করেন। শিক্ষার্থীরা রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, কম্প্রেসার এবং মেটাল ফোরজিস তৈরি দেখেন।

এআইইউবির প্রাক্তন ছাত্র এবং ওয়ালটন হাই-টেকের এইচআরএম বিভাগের সিনিয়র অতিরিক্ত পরিচালক মো. আল-মামুন এসময় উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

ইরান কি যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপে অংশ নেবে?
  • ০৪ মার্চ ২০২৬
দরজা ভেঙে শিক্ষার্থীকে জাগাল ফায়ার সার্ভিস
  • ০৪ মার্চ ২০২৬
সকালে ৪০ মিনিট অফিসে অবস্থান বাধ্যতামূলক সরকারি কর্মচারীদের
  • ০৪ মার্চ ২০২৬
মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শককে গুলির ঘটনায় গ্রেপ্তার ৩
  • ০৪ মার্চ ২০২৬
ইবির লাইব্রেরিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন, যুক্ত …
  • ০৪ মার্চ ২০২৬
কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত…
  • ০৪ মার্চ ২০২৬