সড়কে প্রাণ গেল ড্যাফোডিল ছাত্রীর, স্বামী আহত

১০ এপ্রিল ২০২২, ০১:১৩ AM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

সাভারে সড়ক দুর্ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইসরাত জাহান ইশা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী গুরুতর আহত হয়েছেন। শনিবার (এপ্রিল ৯) রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার গলফ ক্লাবের সাসনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী ইসরাত জাহান ইশা বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে নিশ্চিত করেছে পুলিশ।

আরও পড়ুন: রাজধানীর সড়কে নর্থ সাউথের ছাত্রীকে পিষে দিল গাড়ি

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, সন্ধ্যার পর মোটরসাইকেলে এক দম্পতি আরিচার দিকে যাচ্ছিলেন। এসময় একটি অজ্ঞাত পরিবহন তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আহত ওই শিক্ষার্থীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, তার স্বামী সামান্য আহত হয়েছেন। নিহতের পরিবারের সাথে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘাতক পরিবহনটি শনাক্তের চেষ্টা চলছে।

ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
close