ওয়েবমেট্রিকস র‍্যাংকিংয়ে ৪৯তম ডিআইইউ

১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩২ PM
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি © সংগৃহীত ছবি

ওয়েবমেট্রিক্সের র‍্যাংকিংয়ে দেশসেরা শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) অবস্থান ৪৯তম এবং বিশ্ব র‍্যাংকিংয়ে ৬৪৬১তম। স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সে জানুয়ারী, ২০২২ সংস্করণে এ তথ্য জানানো হয়েছে। এ তালিকায় শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

তালিকায় দেশসেরা শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ১৬৬৮), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ১৮১৫), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ২০৫৬), রাজশাহী বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ২০৭৬), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ২৪১৬), ব্রাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ২৪২৭), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ২৬৫৯) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ২৭৬২), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র‍্যাংকিং ২৯০২)।

আরও পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে: শিক্ষামন্ত্রী 

২০০৪ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের এ র‍্যাংকিং নিয়মিত প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি। র‍্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা,সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করা হয়।

ওয়েবমেট্রিক্স জরিপে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তৃতীয় অবস্থানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চতুর্থ অবস্থানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পঞ্চম স্থানে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এবার দেশে ফিরতে চান সাকিব আল হাসান: রয়টার্স
  • ০৭ আগস্ট ২০২৬
আগস্টের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে কঠোর কর্মসূচি
  • ০৭ আগস্ট ২০২৬
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স
  • ০৭ আগস্ট ২০২৬
তিনদিন পর আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জবি উপাচার্য
  • ০৭ আগস্ট ২০২৬
‘নেতিবাচক ধারণা দূর করতে গবেষণা প্রস্তাব মূল্যায়নে বড় পরিবর…
  • ০৭ আগস্ট ২০২৬
চুয়াডাঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
  • ০৭ আগস্ট ২০২৬