ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে © সংগৃহীত
চামড়া শিল্পের বিভিন্ন ক্ষেত্রে দক্ষ জনবল তৈরিতে তিনটি অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট (আইএলইটি)। সরকারি অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (সিআইসিপি) আওতায় এসব প্রশিক্ষণে এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রশিক্ষণার্থীদের জন্য থাকছে শিক্ষার্থী ভাতা ও ইন্টার্নশিপ ভাতার সুবিধা। এছাড়া প্রশিক্ষণ শেষে বিভিন্ন কর্মক্ষেত্র ও শিল্পকারখানায় চাকরির সুযোগও রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স অন কমপ্লায়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফর লেদার সেক্টর, অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স অন অটোমেশন অ্যান্ড এআই ফর ডিজাইন এবং অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স অন লিন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কোয়ালিটি অ্যাস্যুরেন্স— তিনটি কোর্সে ৩০ জন করে ৯০ জন প্রশিক্ষণার্থী নেওয়া হবে।
সুযোগ-সুবিধাসমূহ:
টিউশন ফি বিহীন প্রশিক্ষণ, শিক্ষার্থী ভাতা ও ইন্টার্নশিপ ভাতা সুবিধা;
আধুনিক প্রযুক্তিনির্ভর ল্যাবে নিয়মিত হাতে-কলমে প্রশিক্ষণ;
শিক্ষিত চাকরিপ্রার্থীদের আধুনিক কারিগরি দক্ষতায় প্রশিক্ষিত হওয়ার সুযোগ;
কোর্স শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান ও সংশ্লিষ্ট কর্মক্ষেত্র এবং শিল্প কারখানায় কর্মসংস্থানের ব্যবস্থা।
আবেদনে যেসব কাগজ লাগবে:
অনলাইনে আবেদনের সময় সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি এবং সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের স্ক্যান কপি দিতে হবে;
কর্মজীবীদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী কাজের অভিজ্ঞতার সনদও জমা দিতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহীদের sicip.ilet-du.org ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ২৪ অক্টোবর ।
সাক্ষাৎকারের তারিখ পরবর্তী সময়ে জানানো হবে। সম্ভাব্য ভর্তি ১২ নভেম্বর এবং ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২৬ নভেম্বর। কর্তৃপক্ষ জানিয়েছে, আগে SEIP বা SICIP-এর অধীনে কোনো কোর্সে অংশগ্রহণ করে থাকলে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
