ডিআইইউতে আবারও সশরীরে ক্লাস বন্ধ, চলবে অনলাইনে

২৩ জানুয়ারি ২০২২, ১২:১৭ AM
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি © ফাইল ফটো

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবারও সশরীরে ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। তবে অনলাইনে চলমান থাকবে। শনিবার (২২ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর বৈঠকে শাবিপ্রবির আন্দোলন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি

পরে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনার আলোকে এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা ও বিভাগীয় প্রধানদের সমন্বয়ে কর্তৃপক্ষের এক জরুরি সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল ক্লাস অনলাইনে চলবে; যা অবিলম্বে কার্যকর হবে। তবে, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অফিসসমূহ খোলা থাকবে। এ বিষয়ে সকলের সহযোগিতা একান্ত কাম্য।

আরও পড়ুন: শাবিপ্রবির ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ডা. জাফরুল্লাহর

এতে আরও জানানো হয়, জরুরি পরিষেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) যথারীতি অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অবস্থান করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয়। এছাড়া ক্যাম্পাসে সভা, সমাবেশ ও জনসমাগম না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: শাবিপ্রবিতে যাবেন না শিক্ষামন্ত্রী

অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে ১৬০ ছাড়াল ইয়েন
  • ১৩ নভেম্বর ২০২৬
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে আলোচনায় বসছে মন্ত্রণাল…
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে সংস্কৃতিমন্ত্রীর শ্রদ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার বছরেও শুরু হয়নি সাক্ষ্য, বিচারের আশায় কোর্টে ঘুরছেন ৭১ …
  • ১৩ নভেম্বর ২০২৬
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিতুমীর কলেজ শিক্ষার্থী ও রেস্টুরে…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950