আইআইইউসিতে সশরীরে ক্লাস শুরু ১ নভেম্বর

১৬ অক্টোবর ২০২১, ০৮:০৫ PM
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম © ফাইল ফটো

আগামী ১ নভেম্বর থেকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) সশরীরে পাঠদান শুরু হবে। তবে হল খোলার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

শনিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সমম্বয় সভায় সশরীরের ক্লাস শুরুর এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজম আরিফের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির উসমান (রা.) হলের মো. আদনান নামে শরিয়াহ অনুষদের দ্বিতীয় সেমিস্টারের এক ছাত্রকে শিবির সন্দেহে মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়টির সব হল বন্ধ রয়েছে। 

বিশ্ববিদ্যালয়টির সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হলেও হল বন্ধ হল খোলা নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। এছাড়া এ বিষয়ে সংশ্লিষ্ট একাধিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬