গবেষণায় অ্যাওয়ার্ড পেলেন গ্রিন ইউনিভার্সিটির ১০ শিক্ষক

০৬ অক্টোবর ২০২১, ০৬:১৯ PM
গবেষণায় অ্যাওয়ার্ড পেলেন গ্রিন ইউনিভার্সিটির ১০ শিক্ষক

গবেষণায় অ্যাওয়ার্ড পেলেন গ্রিন ইউনিভার্সিটির ১০ শিক্ষক © সংগৃহীত

শিক্ষা ও গবেষণায় স্বীকৃতির হিসেবে ‘রিচার্চ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১’ লাভ করেছেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিভিন্ন বিভাগের ১০ শিক্ষক। মঙ্গলবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত আড়ম্বপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে মোট ৩ ক্যাটাগরিতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পরে ওয়েবিনারের মাধ্যমে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়।

গবেষণার বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন- ইইই বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মো. ফায়জুর রহমান, ড. এএসএম শিহাবুদ্দিন, আহমেদ আল মনসুর, মোহাম্মদ আসিফ-উল-হক, মেহেরুন নেসা, মাহবুবুর রহমান কিরন, মো. হাসান মারুফ, ডি.এম সাদুজ্জামান, সিএসই বিভাগ থেকে মো. জাহিদুল ইসলাম ও হুমায়ুন কবির রানা।

গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো সাইফুল আজাদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হলো মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা। এই গবেষণার মাধ্যমেই নতুন জ্ঞান তৈরি করতে হবে; যার গুরুভার প্রধানভাবে শিক্ষকদেরই পালন করতে হবে। এ সময় তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা সংক্রান্ত যেকোনো বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে পরামর্শ প্রদানের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, যে দেশের শিক্ষকের মান যত ভালো, সেই দেশের শিক্ষাব্যবস্থা তত উন্নত ও সমৃদ্ধ। অর্থ্যাৎ প্রকৃত শিক্ষকরাই একটি সমাজ ও রাষ্ট্র পরিবর্তনের দায়িত্ব নিতে পারেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হলো নতুন জ্ঞান সৃষ্টি তথা গবেষণা করা। এই গবেষণা একজন শিক্ষকের শুধু জ্ঞানের পরিধিই বাড়ায় না, বরং তাকে শিক্ষাদান কার্যক্রমেও দক্ষ করে তালে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো সাইফুল আজাদ, ইইই বিভাগের চেয়ারম্যান ড. এএসএম শিহাবুদ্দিন ও ক্রিট পরিচালক রাতিল এইচ আশিক।

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি
  • ১৭ মার্চ ২০২৬
জিপিএ ও পাসের হার বাড়লেও কমছে দক্ষতা ও সৃজনশীলতা
  • ১৭ মার্চ ২০২৬
বাংলাদেশি ক্রিকেটারদের পিএসএল খেলা নিয়ে শঙ্কা
  • ১৭ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান কী পেতে চাইছে?
  • ১৭ মার্চ ২০২৬
বিসিবি নির্বাচন তদন্তে এনএসসির কমিটি গঠন নিয়ে বোর্ডের উদ্বেগ
  • ১৭ মার্চ ২০২৬
নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence