কিউএস বিষয়ভিত্তিক র‍্যাংকিংয়ে এনএসইউ ইসিই’র নতুন মাইলফলক

০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৩ PM
নর্থ সাউথ ইউনিভার্সিটি

নর্থ সাউথ ইউনিভার্সিটি © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) সাম্প্রতিক কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস-২০২৬ এর বিষয়ভিত্তিক র‍্যাংকিংয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

প্রথমবারের মতো, বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ডিসিপ্লিন বিশ্বব্যাপী ৪০১–৪৫০ ব্যান্ডে স্থান লাভ করেছে। একই সঙ্গে এটি বাংলাদেশে সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে। এ ছাড়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস প্রোগ্রাম বিশ্বব্যাপী ৫৫১–৬০০ ব্যান্ডে স্থান পেয়েছে এবং দেশে তৃতীয় অবস্থান অর্জন করেছে।

এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। বিভাগীয় চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং আইআরসি’র দূরদর্শী নেতৃত্ব ও ধারাবাহিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একই সঙ্গে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আব্দুল মতিন, ইসিই বিভাগের শিক্ষক ও কর্মকর্তাদের নিষ্ঠা, পরিশ্রম এবং অবদানের প্রশংসা করেন, যাদের নিরলস প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে।

এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক একাডেমিক অবস্থান আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। ইসিই বিভাগ ভবিষ্যতেও গবেষণায় উৎকর্ষতা বৃদ্ধি, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং শিক্ষা কার্যক্রমে উচ্চমান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9