জোড়াতালিতে ডিআইইউ বাস সার্ভিস, নিজস্ব যান রেখে ভাড়া করা বাসে অসন্তোষ

০৭ এপ্রিল ২০২৬, ০৩:২৪ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ PM
 ডিআইইউ ক্যাম্পাস

ডিআইইউ ক্যাম্পাস © টিডিসি সম্পাদিত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নিজস্ব বাস ও মাইক্রোবাস থাকা সত্ত্বেও পরিবহন সেবা চলছে জোড়াতালিতে। জ্বালানি সংকট ও অব্যবস্থাপনার কারণে ভাড়া করা বাসের ওপর নির্ভর করতে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৫টি বাস ও ৫টি মাইক্রোবাস থাকলেও বর্তমানে দেওয়ান, শিকড়, বিহঙ্গসহ বিভিন্ন পাবলিক পরিবহন এবং অন্য প্রতিষ্ঠানের বাস ভাড়া করে যাতায়াত সেবা দেওয়া হচ্ছে। এমনকি অন্য স্কুল-কলেজের বাসে যাতায়াত করাকে অনেক শিক্ষার্থী তাদের জন্য বিব্রতকর ও মানহীন বলে মনে করছেন।

যাতায়াতের ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের জন্যও নেই স্বস্তিকর পরিবেশ। বাসে নারীদের জন্য নির্ধারিত আসন থাকলেও সেখানে পুরুষ শিক্ষার্থীরা বসে পড়ায় অনেককে দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। এছাড়া বাসের জন্য দীর্ঘসময় অপেক্ষা এবং নিজস্ব বাসগুলো সাভারসহ বিভিন্ন এলাকায় চলাচল করায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি সংকটের কারণে নিজস্ব বাসগুলো নিয়মিত চালানো সম্ভব হচ্ছে না। তাই শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিকল্প হিসেবে বাইরে থেকে বাস ভাড়া করা হয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন, এই সমস্যা দীর্ঘদিনের এবং এর স্থায়ী সমাধান জরুরি। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ১১ দফা দাবির অন্যতম ছিল ঢাকার অভ্যন্তরে উন্নত বাস সার্ভিস, যার বাস্তবায়ন এখনও দৃশ্যমান নয়।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, জ্বালানি সংকটের মধ্যেও শিক্ষার্থীদের যাতায়াত সচল রাখতে বিকল্প ব্যবস্থা হিসেবে বাস ভাড়া করা হয়েছে। তবে পরিবহন খাতকে শক্তিশালী করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব দ্রুত নিজস্ব বাসের সংখ্যা বাড়িয়ে এবং রুট সম্প্রসারণের মাধ্যমে একটি নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬