আইইউবিএটিতে সশরীরে ক্লাস শুরু ৯ অক্টোবর

৩০ সেপ্টেম্বর ২০২১, ০২:৪৩ PM
ইন্টার‍ন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি

ইন্টার‍ন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি © ফাইল ফটো

দীর্ঘ প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর আগামী ৯ অক্টোবর ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টার‍ন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) সশরীরে ক্লাস শুরু হতে যাচ্ছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক কাউন্সিলর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনা মহামারী শেষে শিক্ষার্থীদের জন্য স্বাভাবিক পাঠদান পরিবেশ নিশ্চিতে সকল স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে ক্লাস পরিচালনার এই সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য সকল শিক্ষক-কর্মকর্তাদের ৩ অক্টোবর থেকে ক্যাম্পাসে উপস্থিত থাকতে বলা হয়েছে।

করোনা পরবর্তী পরিস্থিতির কথা মাথায় রেখে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ক্যাম্পাসের পরিস্কার পরিচ্ছনতা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। শ্রেণিকক্ষ, ল্যাব, লাইব্রেরী, ক্যান্টিন সহ পুরো ক্যাম্পাসই প্রস্তুত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে।

গত ১৭ মার্চ, ২০২০ থেকে করোনা মহামারীর কারণে বন্ধ করে দেয়া হয় আইইউবিএটির ক্যাম্পাস কার্যক্রম। শিক্ষার্থীদের কথা মাথায় রেখে দ্রুত অনলাইনে পাঠদানের সফল কার্যক্রম শুরু করে আইইউবিএটি। নিয়মিত ক্লাস, পরীক্ষা ও ভাইভার মাধ্যমে শিক্ষার্থীদের পাশে ছিল আইইউবিএটি। করোনার কারণে যেন কোন শিক্ষার্থী পিছিয়ে না পরে এ জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়। অতিরিক্ত বৃত্তির পাশাপাশি এ সময়ে ভর্তিতেও বিশেষ ছাড় দেয়া হয়।

উল্লেখ্য যে, দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে চলতি বছর ৩০ বছরে পা দিয়েছে আইইউবিএটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইবিএর সাবেক পরিচালক শিক্ষাবিদ ড. এম আলিমউল্যা মিয়ান ১৯৯১ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবুজে ঘেরা একমাত্র বিশ্ববিদ্যালয় রাজধানীর উত্তরায় ২০ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পথিকৃৎ বিশ্ববিদ্যালয়টি দেশে প্রথম বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট এবং বেসরকারিভাবে প্রথম এগ্রিকালচার, নার্সিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করে। বর্তমানে ছয়টি অনুষদের অধীনে ১১টি বিভাগে বিশ্ববিদ্যালয়টিতে পড়ালেখা করছেন হাজার হাজার শিক্ষার্থী।

১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা দিলেন ম্যানেজিং কম…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬