সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগে আবেদন চলছে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, শরীয়তপুরে © সংগৃহীত
পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯ ও ১০তম গ্রেডে 'প্রভাষক ও সহকারী শিক্ষক' পদে ৮ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, শরীয়তপুর;
১. পদের নাম: প্রভাষক (কলেজ শাখা);
বিভাগ: রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত;
পদসংখ্যা: ৬টি;
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক/স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট কলেজ যশোর, আবেদন ২৯ অক্টোবর পর্যন্ত
২. পদের নাম: সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা);
বিভাগ: ইংরেজি;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক/স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
আরও পড়ুন: শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আবেদন ২৯ অক্টোবর পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সংশ্লিষ্ট পদে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৮০০ টাকা এবং ২ নম্বর পদের জন্য ৫০০ টাকা জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ অক্টোবর ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অফিশিয়াল ওয়েবসাইট