থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ

০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৩ PM
বাংলাদেশ পুরুষ হকি দল

বাংলাদেশ পুরুষ হকি দল © সংগৃহীত

এশিয়ান গেমসে সপ্তম স্থান অর্জন করে মিশন শেষ করল বাংলাদেশ পুরুষ হকি দল। শনিবার (৩ অক্টোবর) জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোমান সরকার। প্রথম কোয়ার্টারেই পাওয়া এই গোলের পর আরও আক্রমণাত্মক হকি খেলে পিটার গেরহার্ডের দল।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ২৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করলে স্কোর ২-০ হয়।

৫৩তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল ইসলাম গোল করলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজরা।

থাইল্যান্ডকে হারিয়ে সপ্তম স্থানে থেকে এশিয়ান গেমসে বাংলাদেশের হকি অভিযান শেষ হলো।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬