খুলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মানতে হবে ২ শর্ত

২৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৭ PM
ইউজিসি

ইউজিসি © লোগো

এবার দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে শ্রেণি কার্যক্রম চালু করার অনুমতি দিয়েছে সরকার। তবে সেক্ষেত্রে দুটি শর্ত মানতে হবে এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর তদারক সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) শর্ত  দুটি দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়সসমূহে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করার অনুমতি দিয়েছে।

আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ইউজিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শর্তসাপেক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট এর সিদ্ধান্তক্রমে নিজ ব্যবস্থাপনায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস, পরীক্ষা ইত্যাদিসহ শিক্ষা কার্যক্রম চালু রাখতে পারবে।

শর্তের মধ্যে রয়েছে-

১) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ ইতোমধ্যে কমপক্ষে এক ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে অথবা ভ্যাকসিন গ্রহণের জাতীয় পরিচয়পত্র জাতীয় সুরক্ষা সেবা পোর্টালে (surokkha.gov.bd) অথবা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে থাকলে;

২) ১৮ বছর বা তদুর্ধ্ব শিক্ষার্থী যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা জন্মনিবন্ধন সনদের ওয়েবলিংক (https://univacuge.gov.bd) এ ভ্যাকসিন গ্রহণের জন্য প্রাথমিক নিবন্ধন করে থাকলে এবং পরবর্তীতে জাতীয় সুরক্ষা সেবা ওয়েবপোর্টালে (surokkha.gov.bd) অথবা সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা গ্রহণের নিবন্ধন করে থাকলে।

করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এতদিন অনলাইনে ক্লাশ ও পরীক্ষা চালু রেখেছে। বিভিন্ন সেমিস্টারে শিক্ষার্থীও ভর্তি করেছে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর ইউজিসি ও উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এক বৈঠকে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে সরকারি বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয় খোলার প্রক্রিয়া হিসেবে শিক্ষা মন্ত্রণালয় ২৭ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের টিকার জন্য নিবন্ধন করতেও বলেছে।

এ জন্য সরকার শিক্ষার্থীদের বয়স এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের শর্তও শিথিল করে বিশেষ ব্যবস্থা করেছে।

দেশে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ায় ২০২০ সালের মার্চে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল সরকার।

১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা দিলেন ম্যানেজিং কম…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬