কুবি প্রেসক্লাব নতুন কমিটিকে ডিআইইউসাস’র অভিনন্দন

০৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩৫ PM
কুবি প্রেসক্লাব নতুন কমিটিকে ডিআইইউসাস’র অভিনন্দন

কুবি প্রেসক্লাব নতুন কমিটিকে ডিআইইউসাস’র অভিনন্দন © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (কুবি) নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এক যৌথ বিবৃতিতে নতুন কমিটিকে শুভেচ্ছা জানান ডিআইইউসাস’র সাধারণ সম্পাদক ওয়াহিদ তৌসিফ ।

কুবি প্রেসক্লাবের নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজকের পত্রিকা প্রতিনিধি সাজ্জাদ বাসার এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরটিভির প্রতিনিধি সাফায়াত সিফাত।

বিবৃতিতে ডিআইইউসাস নেতৃবৃন্দ বলেন , কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (কুবি) নতুন কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । আমরা নতুন কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক সংবাদের পাশাপাশি নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরতে সত্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে কুবি প্রেসক্লাব। এ ধারা অব্যাহত থাকবে বলে আমার আশা রাখছি। অতীতের ন্যায় ভবিষ্যতেও ডিআইইউসাস ও কুবি প্রেসক্লাবের মধ্যে পারস্পরিক আন্তরিকতা ও সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে প্রত্যাশা ।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি তানভীর আহমেদ রাসেল, যুগ্ম-সম্পাদক রেদওয়ান ইসলাম, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক ইকবাল হাসান, তথ্য ও পাঠাগার সম্পাদক রাকিবুল হাসান, কার্যনিবাহী সদস্য কাতিব হাসান মুরাদ ও সুবর্ণা মোস্তফা।

চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের পুষ্টির নামে পচা কলা বিতরণ
  • ০৮ এপ্রিল ২০২৬
বর্ষবরণ: যশোর শহরজুড়ে চলছে উৎসব আয়োজনের প্রস্তুতি
  • ০৮ এপ্রিল ২০২৬
close