সৈকতে নেমে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

০২ অক্টোবর ২০২০, ০৬:৫৫ PM
মৃত ফাতীন ইতমাম মাহমুদ

মৃত ফাতীন ইতমাম মাহমুদ © সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ফাতীন ইতমাম মাহমুদ (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা আড়াইটার দিকে সিগাল হোটেলের কাছে সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।

মৃত ওই ছাত্র ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজী তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ঢাকা মিরপুরের বাসুপাড়া সি-ব্লকের (৩য় কলোনী) মাহমুদুল হোসাইনের ছেলে।

তার মৃত্যুর বিষয়টি টুরিস্ট পুলিশের সুপার জিল্লুর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানান, সিগাল হোটেলের কাছে সাগরে ভাটার সময়ে গোসলে নামে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। সেখানে থেকে ভাটার টানে হারিয়ে যায় ফাতীন ইতমাম মাহমুদ।

জিল্লুর রহমান জানান, পরে ট্যুরিস্ট পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এক বছরেই ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সি…
  • ০৪ অক্টোবর ২০২৬