গ্রিন ইউনিভার্সিটির ওয়েবিনারে বক্তারা

নিউ নরমাল যুগের চ্যালেঞ্জ মোকবিলায় অনলাইন শিক্ষার বিকল্প নেই

২২ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৭ PM
ওয়েবিনারে সংযুক্ত অতিথিরা

ওয়েবিনারে সংযুক্ত অতিথিরা © টিডিসি ফটো

করোনাকালীন শিক্ষার খুঁটিনাটি নিয়ে ‘অনলাইন টিচিং লার্নিং ইন নিউ নরমাল এনভায়রনমেন্ট’ শীর্ষক এক ওয়েবিনার গ্রিন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কলেজ ও পলিটেকনিক শিক্ষকরা অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এই ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

এতে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। আলোচনায় অংশ নেন ইইই বিভাগের চেয়ারপার্সন ও সিইটিএল ডিরেক্টর ড. এএসএম শিহাবুদ্দিন, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম ও লেকচারার হাসান আল যুবায়ের রনি।

বক্তারা বলেন, করোনাকালীন সময়ে শিক্ষাখাত গোটা বিশ্বেই চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বটেই, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরাও নামা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। আবার যথাযথ টেকনিক্যাল জ্ঞান না থাকায় অনলাইন ক্লাস নিতে গিয়েও সমস্যায় পড়ছেন শিক্ষকরা। সুতরাং বোঝাই যাচ্ছে, নিউ নরমাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত জ্ঞান ও অনলাইন শিক্ষার বিকল্প নেই।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, করোনা মহামারি যেমন মানব জীবনকে বাধাগ্রস্ত করেছে, তেমনি তা অনলাইন শিক্ষায় সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়-কলেজ শিক্ষকদেরও আধুনিক ও যুগোপযোগী দক্ষতা অর্জন করতে হবে।

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, করোনা মহামারীর কারণে গোটা বিশ্বপরিস্থিতি আজ জর্জরিত। অথচ শিক্ষা চলমান প্রক্রিয়া, যেকোন উপায়ে এটাকে চালিয়ে নিতে হবে। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের গবেষণা তুলে ধরে তিনি বলেন, একুশ শতাব্দীর চ্যালেঞ্জে টিকে থাকতে হলে ছাত্র-ছাত্রীদের মধ্যে যেমন সমস্যা সমাধানের যোগ্যতা থাকতে হবে, তেমনি তাদেরকে ক্রিয়েটিভ থিংকার হতে হবে। এ সময় করোনা পরিস্থিতিতে অনলাইন শিক্ষায় গ্রিন ইউনিভার্সিটির নানা উদ্যোগ তুলে ধরেন তিনি।

অনলাইন শিক্ষা ও ক্লাস পরিচালনায় বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন ড. এ এস এম শিহাবুদ্দিন ও হাসান আল যুবায়ের রনি। গ্রিন ইউনিভার্সিটির নানা সুবিধা নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম।

প্রথমবার সুযোগ পেয়ে সংসদে কী বললেন আমির হামজা
  • ০২ এপ্রিল ২০২৬
উচ্ছেদের শিকার ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ সেই নাঈমুদ্দিনের পাশে প্রধান…
  • ০২ এপ্রিল ২০২৬
সব এমপি নিজ নিজ এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনে আপ্রাণ চেষ্টা…
  • ০২ এপ্রিল ২০২৬
গফরগাঁও-ব্রাহ্মণবাড়িয়াসহ ৭ জেলা-উপজেলায় বিশ্ববিদ্যালয় চাইলে…
  • ০২ এপ্রিল ২০২৬
এইচএসসির প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য বোর্ডের জরুরি নির্দেশ…
  • ০২ এপ্রিল ২০২৬
সঙ্গীত শিক্ষা চালু নিয়ে সরকারের সিদ্ধান্তের সমালোচনা হেফাজত…
  • ০২ এপ্রিল ২০২৬