ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার প্রথম উপাচার্য ঢাবি অধ্যাপক ইসতিয়াক

২২ সেপ্টেম্বর ২০২০, ০৪:২৭ PM
অধ্যাপক ড. ইসতিয়াক মাহমুদ

অধ্যাপক ড. ইসতিয়াক মাহমুদ © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’র প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. ইসতিয়াক মাহমুদ। 

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় (শাখা-১) থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অঅধ্যাপক ড. ইসতিয়াক মাহমুদকে যোগদানের তারিখ থেকে ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন

জানা যায়, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’। ওইদিন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রসঙ্গত, গত বছরের মার্চে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া প্রতিষ্ঠার অনুমোদন দেয় সরকার। বতর্মানে বিশ্ববিদ্যালয়টির অনুমোদিত প্রোগ্রাম রয়েছে ৪টি। এগুলো হলো— বিএ ইন ইংলিশ, বিবিএস ইন সোশিওলোজি, বিবিএ ও এমবিএ। এছাড়া সিএসই ও ইইই প্রোগ্রাম অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬