অনুমোদন পেল আরেক বেসরকারি বিশ্ববিদ্যালয়

১০ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৯ PM

© ফাইল ফটো

‘আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি’ নামে নতুন আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। সিলেট সদরের টুলটিকর ইউনিয়নের টিবি গেইটে নির্মিত হবে এই বিশ্ববিদ্যালয়টি। নতুন এই বিশ্ববিদ্যায়লকে নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১০৭টি।

বিশ্ববিদ্যালয়টি নির্মান ও পরিচালনার অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়টি পরিচালনার সাময়িক অনুমতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা আহমদ আল কবিরকে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম সম্পর্কিত একটি পরিকল্পনা প্রণয়ন করে তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে অনুমোদন নিতে হবে বলেও আদেশে বলা হয়েছে।

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের প্রধান পৃষ্ঠপোষক এবং গবেষণা প্রতিষ্ঠান ‘রিচার্স ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট’ এর প্রতিষ্ঠাতা আহমদ আল কবির এর আগে রূপালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬