বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন যুগোপযোগী করতে কমিটি

২৫ আগস্ট ২০২০, ০২:২৯ PM

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে আইনটি যুগোপযোগী করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নিয়ে আদেশ জারি করেছে। কমিটিকে মানসম্মত শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বেসরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন, সংযোজন, পরিবর্তন বা পরিমার্জন এবং যুগোপযোগী করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একজন সদস্যকে আহ্বায়ক করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের একজন সদস্য হবেন এই কমিটির সদস্য। আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপসচিব দায়িত্ব পালন করবেন সদস্য সচিব হিসেবে। ইউজিসি এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল এই কমিটির জন্য তাদের প্রতিনিধি নির্ধারণ করে দেবে।

কমিটি প্রয়োজনে নতুন সদস্য নিতে পারবে। এক মাসের মধ্যে তাদের সুপারিশ জমা দিতে বলেছে মন্ত্রণালয়। বাংলাদেশে বর্তমানে ১০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে কয়েকটিতে এখনও শিক্ষা কার্যক্রম শুরু হয়নি।

শিক্ষামন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দশ বছর আগে প্রণীত আইনের আলোকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম পরিচালনা নিয়ে মাঝেমধ্যেই সরকারকে হস্তক্ষেপ করতে হচ্ছে। আগের আইনে যেসব বিষয় স্পষ্টভাবে ব্যাখ্যা করা নেই সে বিষয়গুলো আরও স্পষ্ট করা হবে। এছাড়া নতুন কিছু বিষয় এ আইনে যোগ করতে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর নিয়ে আলেমদের সঙ্গে…
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থান আর আমার আরেক আব্বু-আম্মু খুঁজে পাওয়ার গল্প
  • ০৮ আগস্ট ২০২৬
বাণিজ্যিক খামারের পাশাপাশি দেশি জাত উন্নয়নেও জোর দিতে হবে: …
  • ০৮ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের বাসায় প্রদর্শনীতে জিয়ার অনুপস্থিতি নিয়ে রিজভ…
  • ০৮ আগস্ট ২০২৬
সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষায় জমজমাট ২০০ বছরের ঐতিহ্যবাহী নৌকার হাট
  • ০৮ আগস্ট ২০২৬